• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার নাচোলে গ্রাম আদালত, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু কাল, মানতে হবে যেসব সময়সীমা

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। ছাত্রীদের শতভাগ উপবৃত্তি এবং ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা দিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তথ্য এন্ট্রি করতে পারবে।

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার নির্ধারিত শ্রেণির শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাই কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে।

আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে তথ্য এন্ট্রি শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এন্ট্রি করা তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা।

অন্যদিকে, উপজেলা ও মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে তথ্য পাঠানোর সুযোগও থাকবে না।

উপবৃত্তির জন্য সর্বশেষ সংশোধিত আবেদন ফরম এবং তথ্য এন্ট্রি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় চিঠি ও আবেদন ফরম সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca