• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাফল্য,পিতাকে হত্যার ৬ ঘন্টার মধ্যে ঘাতক পূত্র গ্রেফতার

Reporter Name / ৩৩৩ Time View
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায়, শনিবার (২৭ ফেব্রুয়ারী) পুত্র সুজনের হাতে মৃত আফজাল হোসেনের ছেলে পিতা তরিকুল ইসলাম খুনের ঘটনায় ঘাতক পুত্র সুজনকে ৬ ঘন্টার মধ্যে আটক করেছে জেলা পুলিশ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায় নিজ বাড়িতে বখাটে ছেলে সুজন পিতা তরিকুলের কাছে ট্রলি কেনার জন্য চাপ দিয়ে টাকা চাই। পারিবারিক অবস্থা অস্বচ্ছল বলে বাবা টাকা দিতে অপারগতা জানান। এনিয়ে বিকেল ৩টার দিকে সুজন তার পিতার সাথে বাকবিতন্ডা সৃষ্টি করে।
একপর্যায়ে সুজন তার পিতার স্পর্শকাতর স্থানে আঘাত ও গলাচেপে শ্বাসরোধ করলে তরিকুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় ঘটনার ৬ ঘন্টার মধ্যে
চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখার সহায়তায় তদন্ত সাপেক্ষে অভিযানে নামে। এবং অভিযান এক পর্যায়ে আসামী মোঃ সুজন আলী (২৮) কে নাচোল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category