• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বেল্টে মিললো স্বর্ণেরবার,পাচারকারী আটক

Reporter Name / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস (১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আশিকুর ঝিকরগাছা থানাধীন উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদে জানা যায় যশোর থেকে লোকাল বাসে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী বাসে রওনা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।এসময় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীনের নেতৃত্বে লোকাল বাসে তল্লাশিকালে আশিকুর রহমানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।পরে তার কোমরে বেল্টে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (১কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণেরবার পাওয়া।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।জব্দকৃত স্বর্ণেরবারের মূল্য ১কোটি ৯লক্ষ ২শ’ টাকা বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category