• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নাচোলে বাল্য বিয়ের দায়ে মেয়ের পিতার ১৫দিনের করাদন্ড

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কন্যার বাল্য বিয়ে দেওয়ার অপরাধে পিতার ১৫দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা । আজ শুক্রবার বিকেল ৫ টায় এ কারাদন্ড প্রদান করেন। গত ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে নাচোল উপজেলার ঘিওন গ্রামের আব্দুল বাসির এর ছেলে মোহবুল হক তার মেয়ে মৌসুমী খাতুন (১৫) বিয়ে দেন উপজেলার পূর্ব লক্ষনপুর গ্রামের কাউসার আলী (১৬) সাথে। আজ শুক্রবার বিয়ের ধুমধাম অনুষ্ঠান হচ্ছিল, এসময় এলাকাবাসী হটলাইনে ফোন দিলে থানা পুলিশ উপস্থিত হয়ে মেয়ের পিতা মোহবুল হককে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করেন। এসময় মোহবুল হক তার অপরাধের কথা স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca