• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছ। পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

ইউনিয়ন পরিষদের এক গ্লাস পানিও খাইনি-চেয়ারম্যান বুলি

Reporter Name / ৩৫৮ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন দুর্ণীতি করা দুরে থাক, ইউনিয়ন পরিষদের এক গ্লাস পানিও খায়নি। নিজের পকেটের টাকা দিয়ে ইউনিয়নের মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল কলেজসহ বিভিন্ন উন্নয়ন করেছি।দুর্ণীতির বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারণে ওয়ার্ড সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা এনে যে অভিযোগ করেছিল, তাতে আমি অভিযুক্ত হইনি, বরং অভিযোগকারীরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছে। এক সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান এজাবুল হক বুলি এসব কথা বলেন।

শুক্রবার (১২ মার্চ)তার বিরুদ্ধে যমুনা টিভিতে সংবাদ প্রচারের প্রতিবাদে শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
চেয়ারম্যান এজাবুল হক বুলি তার লিখিত বক্তব্যে আরও বলেন, যমুনা টেলিভিশনে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতি তুলে ধরে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।
উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের যে সকল অভিযোগ সংবাদে তুলে ধরা হয়েছে, সেবিষয়ে তিনি বলেন, ওইসব অর্থ তিনি আত্মসাৎ করেননি। কারণ সেসব প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি তিনি ছিলেন না। ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যগণ। সংবাদে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা সঠিক, বস্তুনিষ্ঠ, তদন্ত পুর্বক সংবাদ প্রকাশ করে, দেশ ও জাতির উন্নয়নে কাজ করুন।
এসময় উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য লিটন আলী, ৪ নং ওয়ার্ড সদস্য একরামুল হক, ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃ্ন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category