• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

রাস্তা পার হতে গিয়ে গোমস্তাপুরের চৌডালায় মোটরসাইকেলের ধাক্কায় ১ বৃদ্ধ নিহত

Reporter Name / ৩০১ Time View
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় মোটরসাইকেলের ধাক্কায় মো. এনামুল হক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।

২২ মার্চ সোমবার সকাল ৭টার দিকে চৌডালার বেলাল বাজারের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চাপাপুকুর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।

স্থানীয় এলাকার মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত এনামুল বেলাল বাজারে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় এনামুল।

গোমস্তাপুর থানার অফিসার্স ইনচার্জ ওরি দিলিপ কুমার দাস মোটরসাইকেলের ধাক্কায় ১ বৃদ্ধ ব্যক্তি নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি দিলিপ কুমার।

২২ মার্চ-২০২১/কপোত নবী চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca