জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টর চত্ত্বরে শহিদ মুক্তিযোদ্ধাদের বেদিতে চাঁপাইনবাবগঞ্জে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর
জেলা সভাপতি রিয়াদ ফয়সাল এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলে চাঁপাইনবাবগঞ্জের জেলার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মিনহাজুল হক রনি,প্রচার সম্পাদক ও সাংবাদিক জমশেদ আলী,সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান,নাহিদ সহ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সদস্যরা।