• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুস্তক সমিতির নেতাকে সংবর্ধনা

Reporter Name / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক নির্বাচিত হওয়ায় সমিতির রাজশাহী বিভাগীয় সিনিয়র সহ সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব জয়নুল ইসলাম কে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। শুক্রবার সকালে সমিতির জেলা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আসাদুল্লাহ আহমদ। বক্তব্য রাখেন, সংবর্ধিত জয়নুল ইসলাম, জেলা সম্পাদক হাফিজুল ইসলাম, সহ সভাপতি নাসিরুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম কবির, যুগ্মসম্পাদক দুরুল হোদা, রঞ্জিত সাহা, সদস্য জিন্নুর রহমান প্রমুখ। বক্তারা করোনার এই দুঃসময়ে সকলকে নিয়ম মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca