• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুরে ভাঙ্গা কালভার্ট দিয়ে যানবাহন চলাচল বন্ধ

Reporter Name / ২৯২ Time View
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

//ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ! , নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর-সাহাপুর রাস্তার একটি কালভার্ট ভেঙে বেহাল অবস্থায় থাকলেও নজরে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে কালভার্টটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এ ছাড়াও বিপদ হওয়ার আশঘঙ্কায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। চলাচল করতে পারছে না ছোট-বড় যানবাহনগুলি। এতে চরমদুর্ভোগের শিকার এলাকাবাসী। কালভার্টটির বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর-সাহাপুর সড়কে । বোয়ালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, এই সড়কের বক্স কালভার্টটি ভেঙ্গে পড়েছে। এখন কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না । ছোট কিছু গাড়ি পারাপার হলেও ঝুঁকি নিয়ে চলতে হয় তাদের। আর রাস্তার দুই ধারে অনেক ফসলি জমি থাকায় সেখানে কৃষক-শ্রমিক যেতে অনেক সমস্যা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই উঠবে বোরো ধান। কৃষকদের যাতায়াতের একমাত্র এই কালভার্টটি মেরামত করা না হলে বিশেষ করে সমস্যায় পড়তে হবে কৃষকদের।
অপরদিকে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শুকুরূদ্দিন জানান, কালভার্টটি মেরামতের জন্য এক মাস আগে উপজেলা এলজিইডি অফিসে আবেদন করেছি। তারপরেও সংস্কারে উদ্যোগ নেয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নুরুল মোহাম্মদ সুলতানুল ইমাম জানান, এই কালভার্টটি ভেঙে আছে আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সংস্কারের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category