• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জের ছুরিকাঘাতে হত্যার ৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে আটক করেছে পুলিশ

Reporter Name / ৩৫৪ Time View
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

হত্যার ৪ ঘন্টার মধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রেল স্টেশন এলাকা থেকে হত্যাকারীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। ঘটনার পর থেকেই পুলিশ, ডিবি পুলিশ আসামী ধরতে তৎপর হয়ে উঠে।

ওসি অপারেশন মো. মিন্টু রহমান নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১ টার দিকে ১ নং ওয়ার্ডের হাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামী কে আটক করে থানায় নিয়ে আসা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাঁপাইপাড়া এলাকায় ১০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছুরিকাঘাতে ফার্মেসি মালিক হৃদয় নিহতদের ঘটনার ৪ ঘন্টায় ছুরিকাঘাত করা যুবক সুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের ৬ নং ওয়ার্ডের নামোশংকরবাটি ঝাঁপাই পাড়ার আশরাফুল হকের ছেলে শিক্ষানবিশ চিকিৎসক হৃদয় হাসান (২৭)।

নিহতের ছোটভাই রাজন ও তার বন্ধু জানান, শনিবার মাগরিবের নামাজ শেষে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন নামে ১ বখাটে কথা কাটাকাটির এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে হৃদয়কে। ছুরি মেরেই পালিয়ে যায় ঘাতক সুজন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে জানান, স্লেজিং করা নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে ১ যুবককে। হাসপাতালে আসার পর মারা যায় হৃদয়। তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিহতের আত্মীয় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসআই সোহেল রানাসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category