• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার, পাইলট উচ্চচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca