• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

বদলগাছীতে কঠোর লকডাউনে তৎপর পুলিশ

Reporter Name / ৩২৮ Time View
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

হারুনুর রশিদ (হারুন) বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছীতে কঠোর লকডাউনের প্রথম দিনে ব্যাপক তৎপরতা দেখিয়েছে পুলিশ। লকডাউন অমান্য করায় ২২টি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে সিএনজি, মোটরসাইকেল ও অটোরিক্সা।

বেলা সাড়ে ১১ টার দিকে এ উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিঞা বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম কে এম এ মামুন খান চিশতী ও বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুন।

এছাড়াও উপজেলার কঠোর লকডাউন নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ইউনিয়নে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, লকডাউন অমান্য করায় ২২টি সিএনজি, মোটরসাইকেল ও অটোরিক্সা জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, যতদিন লকডাউন থাকবে সরকারের প্রতিটি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

লকডাউন পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন জানান, ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোরভাবে চলবে। লকডাউন বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। লকডাউন বর্ধিত করার নির্দেশনা যদি আসে আমরা সেটাও যথাযথভাবে বাস্তবায়ন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category