• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নাচোলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত যুবক হচ্ছে নাচোল বাজার পাড়ার মৃত:ফারুক হোসেনের ছেলে নিশান (২৩)।

নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নাচোল বাজার পাড়ার তুলা ব্যবসায়ী পালুর ভাগ্নে নিশান। তার বাবা মারা গেছে।, মা ঢাকায় থাকে। নিশান মামার বাড়িতেই থাকত। গত সোমবার সন্ধ্যায় নিশান বাড়ি হতে বাইরে গেলে নিশান রাতে বাড়ি ফিরে আসতে দেরি হলে পরিবারের লোকজন নিশান কে অনেক খোঁজাখুজি করতে থাকে। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন পাইলট স্কুলের গাছে নিশানের মরাদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার কে খবর দেয়। পরে নাচোল থানার এসআই গোলাম রসুল ঘটনাস্থল হতে যুবকের মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নাচোল থানার ওসি সেলিম রেজা জানান,মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। হত্যা না আত্ম হত্যা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca