• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

চাঁপাইনবাবগঞ্জে ১৫ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডের ১৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।

১২ মে বুধবার দিনব্যাপী বিভিন্ন পেশার শ্রমজীবী নারী পুরুষের মাঝে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ, পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে ৬ হাজার ঈদ উপহার তুলে দেন-চাঁপাইনবাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রামীণ ট্রাভেলস আলহাজ্ব মোখলেসুর রহমান।

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী পৌর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোখলেসুর রহমান করোনার প্রথম ঢেউয়েও ত্রাণ বিতরণ করেছেন।

ঈদ সামগ্রী বিতরণ কালে মোখলেসুর রহমান বলেন, গত বছরের এপ্রিল মাস হতে শুরু করে আজ পর্যন্ত করোনা ভাইরাসের এ মহামারীতে কর্মহীন হয়ে পড়া গরীব দুস্থ মানুষ কে তার নিজস্ব উদ্যোগে বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। গতবছর আনুমানিক ৩২ হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করার কথা উল্লেখ করেন মোখলেসুর রহমান।

এ সব ঈদ সামগ্রী বিতরণীতে আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলহাজ্ব মোখলেসুর রহমানের এহেন কাজে ১৫ টি ওয়ার্ডের মানুষ তাকে আরও চিনছে এবং জানছে। যা সামনে মেয়র নির্বাচনে আশীর্বাদ হয়ে ধরা দেবে বলে মনে করছেন সমাজের সূধী মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category