• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিনিয়তই বাড়ছে করোনা রোগীর সংখ্যা

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ১৯ মে, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নতুন করে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা এলাকার ১ বৃদ্ধা মহিলার করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে গোমস্তাপুরে করোনা শনাক্ত হলেন ২৬ জন, সুস্থ হয়েছেন ৬ জন ও মারা গেছেন ১জন।
বুধবার সকালে আক্রান্ত বৃদ্ধা মহিলা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, ঘ্রান কম পাওয়া ও খাবারে অনীহা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে গেলে তাকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। টেস্টে তার দেহে করোনা শনাক্ত হয়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. মোহা.হাসান আলী জানান, বুধবার সকালে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা এলাকার ৫০ বছরের এক বৃদ্ধ মহিলা বহিঃবিভাগে চিকিৎসা নিতে যায়। তার কোভিড-১৯ এর লক্ষণ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা টেস্ট করার পরামর্শ দেন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ঐ মহিলার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে বলে জানান হাসান আলী।
উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা শনাক্ত ২৬ জনের মধ্যে গোমস্তাপুর উপজেলার ২৩ জন,নাচোল উপজেলার ২ ও নিয়ামতপুর উপজেলার ১ জন রয়েছেন। এর মধ্যে ৬জন সুস্থ হয়েছেন।
গোমস্তাপুর উপজেলার ১ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca