• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

চাঁপাই নবাবগঞ্জে ১ম দিনের লকডাউন চলমান:রাস্তা ফাঁকা, চলছেনা কোন যানবহন

Reporter Name / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

চাঁপাই নবাবগঞ্জবাসীকে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ঘোষিত সর্বাত্বক লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করে চলেছে জেলা ও উপজেলা প্রশাসন।

সকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল হাফিজ স্বয়ং মাঠে নামেন। তিনি বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনপরিদর্শন করেন এবং সকলকে সাবধান করেন।

এছাড়াও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ ্লিয়াকত আলী সেখ নিউমার্কেট, পুরাতন বাজার, বাস টার্মিনাল এলাকা, শান্তির মোড় এলাকা পরিদর্শন করে দোকান-পাট বন্ধ কিনা তা সরেজমিন পর্যবেক্ষণ করেন।

জেলার ম্যাজিস্ট্রেটগণ এবং উপজেলাগুলিতে ইউএন ও/ এসিল্যান্ডগণ অভিযান পরিচালনা করে চলেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রবেশ পথে এবং বিভিন্ন লোকেশনে চেক পোস্ট বসানো হয়েছে।

সবাইকে ঘরে অবস্থান করুন, জরুরী প্রয়োজনে বাইরে বের হতে হলে মুখে অবশ্যই মাস্ক পরুন, ভীড় বা জনাসমাগম এড়ীয়ে চলুন। জরুরী সেবা-সার্ভিস সংশ্লিষ্ট গাড়ী, দোকান ব্যতীত অন্য সকল কিছু বন্ধ রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca