• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সাপাহারে স্বামীর সহযোগীতায় স্ত্রীকে গণধর্ষণ: আটক-২

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগীতায় এক কিশোরী গৃহবধু (১৭) কে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ধর্ষণকারী ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলো করমুডাঙ্গা বলদিয়াঘাটের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃত আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহার ভুক্ত ৩ নং আসামী করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরোর ছেলে গোধা (২৮) পলাতক রয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগীতায় এক কিশোরী গৃহবধু (১৭) কে তিনজন মিলে গণধর্ষণ করে। আসামীদের সাথে তার স্বামীর রাজমিস্ত্রী কাজের সুবাদে পরিচয় ঘটে। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে ওই কিশোরীর স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগীতায় একটি বাড়ীর রান্নাঘরে খড়ের উপর ফেলে গণহারে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই কিশোরী গৃহবধুকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিশোরী গৃহবধুর মা বিষয়টি জানতে পেরে থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় ২৬ মে থানা পুলিশ ১ নং ও ২ নং আসামীকে আটক করে।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত তিন আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিন নং আসামী পলাতক থাকায় তাকে আটক করা যায়নি তবে আটকের প্রক্রিয়া ও তদন্ত অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca