• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

টানা ১৪ দিন লকডাউন শেষ- আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার নিম্নগামী

Reporter Name / ৭৬১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের দেয়া টানা ১৪ দিনের লকডাউন শেষ হয়েছে। এরই প্রেক্ষিতে ৭ জুন সোমবার রাত ১২ টা থেকে ১৬ জুন রাত ১২ টা পর্যন্ত করোনা পরিস্থিতি উত্তরণে নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেসব্রিফিং এর আয়োজন করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটি ও সুশীল সমাজের সূধীজনদের সম্মতিক্রমে লকডাউন তুলে নতুন বিধিনিষেধ আরোপের উপর মত দেন। সরকারি নিয়মের পাশাপাশি জেলার দেয়া বিধিনিষেধ পালন করতে নাগরিকদের আহবান জানানো হয়েছে। এ ছাড়াও মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করা হয়।

জেলা প্রশাসন ঘোষিত নতুন বিধিনিষেধ হচ্ছে –

সব ধরনের শপিং মল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চালু থাকবে। তবে ক্রেতা বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সংশ্লিষ্ট মার্কেট কমিটি সংশ্লিষ্ট দোকানের মালিক তার অংশে উক্ত শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করবেন।

মোটরসাইকেল চালক ছাড়া অন্য কোন ব্যক্তি চলতে পারবে না। ব্যাটারিচালিত অটো গাড়িতে ২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। দুজনের বেশি নয়। চালকসহ ৩ জন।

সব ধরনের সাপ্তাহিক হাট আগামি ১৬ জুন বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদীর দোকান ও মনিহারি দোকান গুলো সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।

স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও পরিবহন চালু থাকবে। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলায় অবস্থিত বৃহত্তম আম বাজার সমূহ এর নিকটস্থ স্টেডিয়াম/কলেজ/স্কুল মাঠে স্থানান্তর করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

জনসমাবেশ ও রাজনৈতিক ধর্মীয় আচার অনুষ্ঠান, পিকনিক, জন্মদিন অনুষ্ঠান বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরায় সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খাদ্য বিক্রয় ও সরবরাহ করতে পারবে। হোটেলে বসে খাওয়া যাবে না।

জেলার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। মাস্ক ছাড়া যাত্রী উঠালে চালক, হেলপার ও যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিল্প-কারখানা ও স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কৃষিকাজ ও নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্মাণ কাজ মাস্ক পরে চালাতে পারবে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদের জুমার নামাজ ও ওয়াক্তের নামাজ পড়া যাবে। তবে ২০ জনের অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজ পড়া যাবেনা।

প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা।

———————————————
ডি এম কপোত নবী
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca