• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নামোশংকরবাটী বাগানপাড়ায় ২ কোটি টাকার হেরোইনসহ লোকমানকে আটক করেছে র‌্যাব

Reporter Name / ৪৫৩ Time View
Update : বুধবার, ৯ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের নামোশংকরবাটী বাগানপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২ কেজি ১১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃত মাদকবহনকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক কৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলীনগর ভূতপুকুর এলাকার মোছা. রোশনাআরা বেগম ও মৃত আবদুল বারেকের ছেলে লোকমান আলী (৩৫)।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ অপারেশন এর বিষয়ে নিশ্চিত করেছেন ৯ জুন বুধবার রাত ৮ টার দিকে।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী বাগানপাড়ায় আব্দুল সামাদের বাড়ীর সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ২ কেজি ১১০ গ্রাম হেরোইনসহ লোকমানকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

____________________________
ডি এম কপোত নবী
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca