• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার নিম্নমুখী না হওয়ায় বিশেষ বিধিনিষেধ আরও ৭ দিন

Reporter Name / ৩৩২ Time View
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনাভাইরাস সংক্রমণ, মৃত্যু ও ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে
চাঁপাইনবাবগঞ্জে বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৭ দিন।

টানা ১৪ দিন লকডাউন শেষের পর জেলা প্রশাসন ৭ দিনের জন্য বিধিনিষেধ আরোপ করেছিলেন। বিশেষ বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার ডিসি মঞ্জুরুল হাফিজ এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে জানান।

করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও আশানুরূপ না হওয়ায় বিশেষ বিধিনিষেধ আরও ৭ দিনের জন্য বাড়ানো হয়। সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসবিফ্রিং এ ১১ দফা নির্দেশনা বহাল কার্যকর করতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ।

এ সময় জেলা প্রশাসক বলেন, কঠোর বিধিনেষেধের শেষ দিন আজ। জেলায় করোনার সংক্রমণের হার কমেছে। তবে তা নিম্নমুখী হলে আশানুরূপ না হওয়ার কারণে দ্বিতীয় দফায় আবারও ৭ দিনের জন্য বিধিনেষেধ আরোপ করা হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৩ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ চলমান থাকবে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, সব ধরনের শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। মোটরসাইকেলে ১ জন এবং ব্যাটারিচালিত অটো ও সিএনজিচালিত গাড়িতে ২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাটগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

ডিসি আরও বলেন, বিশেষ বিধিনিষেধের আওতায় সবধরনের বিয়ে, জন্মদিন, পিকনিকসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ ও খাবার দোকান সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাওসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category