• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

রাজশাহীতে আদনানের সন্ধান দাবির মানববন্ধনে পুলিশের বাধা

Reporter Name / ৬৭৮ Time View
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সফরসঙ্গীর সন্ধানের দাবিতে রাজশাহীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ জুন) বাদ জুম্মা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘সচেতন মুসলিম যুব সমাজ’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। তবে করোনার জন্য নগরীতে সর্বাত্মক লকডাউন চলায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার ফলে স্বাভাবিকভাবেই তাদেরকে চলে যেতে বলা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পরে মানববন্ধনের আয়োজকরা সাংবাদিকদের জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সফরসঙ্গীর সন্ধানের দাবিতে ব্যানার নিয়ে দাঁড়াতেই পুলিশ তাদের বাধা দেয়। নিমিষেই ১০০-১৫০ পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে তাদের চলে যেতে বলে। ফলে কোনো বক্তব্য না দিয়েই ব্যানার গুটিয়ে তৎক্ষণাৎ চলে যেতে বাধ্য হন তারা।
এ ব্যাপারে জানতে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সাহেব বাজার জিরো পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, করোনার উর্ধ্বমুখী সংক্রমণের ফলে নগরীতে সর্বাত্মক লকডাউন জারি থাকায় সব ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই তাদেরকে চলে যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, আটদিন আগে তিনজন সফরসঙ্গী নিয়ে প্রাইভেট কারসহ নিখোঁজ হন ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি দিয়ে তাদের সন্ধান দাবি করেন অনুসারিরা। সবশেষ শুক্রবার (১৮ জুন) সন্ধান মিলেছে তাদের। চারজনই বাসায় ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category