• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন ভূমিহীন ও গৃহহীনদের ৩’শ পরিবার

Reporter Name / ৩০৫ Time View
Update : রবিবার, ২০ জুন, ২০২১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:মুজিব বর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না।এই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। আশ্রায়ন প্রকল্প-২ এর দ্বিতীয় পর্যায়ে সারাদেশের ৪৫৯টি উপজেলায় একযোগে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারের মাঝে বাড়ির জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একযোগে জমির দলিল ও চাবি প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার ( ২০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. লিয়াকত আলী সেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু,মাহফুজা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন,কৃষি অফিসার মাসুদ হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী খান,উপজেলা যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি কাউসার আহমেদ সাগর প্রমুখ। উল্লেখ্য বরাদ্দকৃত ৩’শ টি বাড়ির মধ্যে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। অবশিষ্ট বাড়িগুলো নির্মানাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca