• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে হেলমেট পরিহিত চালক বাইক নিয়ে ছিনতাই করেই চম্পট

Reporter Name / ৩৮৫ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর, টিকরামপুর ও মহানন্দা নদীর পাশের রাস্তাগুলোতে, সিএনবি মোড়ে ও এর আশপাশের আম বাগানগুলোতে বাইকে ছিনতাইকারি তৎপর হয়ে উঠেছে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে আপনার পাশে এসে হেলমেট পরিহিত চালক বাইক নিয়ে ছিনতাই করেই চম্পট দেয়। আর এভাবেই চোখের পলকে টাকা, মোবাইল, মানিব্যাগ ছিনতাই হয়ে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার মহানন্দা নদীর পাড় ঘেঁষে চলে গেছে রেহাইচর, টিকরামপুর সড়ক। ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি পার হয়ে সাবেক আতাউর চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তাটির একদিকে আম বাগান ও একদিকে নদী।

ভোররাত থেকে এ রাস্তাটি দিয়ে বহ কাঁচামাল ব্যবসায়ি মাল নিয়ে পুরাতন বাজার আসে। আবার মাল বিক্রি করে ৮টা ৯টা নাগাদ এই রাস্তা দিয়ে বাড়ি ফিরে যায়। কিছু বারঘরিয়া চামাগ্রাম থেকেও আসে।

এমনই অবস্থায় কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সিঁড়ি সংলগ্ন মসজিদের রাস্তায় হেলমেট পরিহিত ১ ব্যক্তি বাইক থামিয়ে কি আছে দেখি বলে পকেট থেকে জোর করে সব টাকা ছিনিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। কাঁচা পণ্য বিক্রি করে সাড়ে ৪ হাজার টাকা পেয়েছিলেন ঐ কৃষক। সে টাকাই নিয়ে গেল বাইক আরোহী হেলমেট পরিহিত ছিনতাইকারি।

অত্র এলাকার বালু ব্যবসায়ি মোহাম্মদ বকুল ছিনতাই হওয়ার বিষয় টি নিশ্চিত করেছেন। আরেক ঘটনায় বাইক থামিয়ে এক নারীর মোবাইল ফোন কেড়ে নেয়। ঝামেলা এড়াতে ঐ নারী থানায় অভিযোগ করেনি। এমন ছোট খাট ঘটনা ঘটেছে বলে এলাকার বেশকিছু স্থানীয় বাসিন্দা জানিয়েছেন।

এদিকে সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মো. মিন্টু রহমানকে ঐ এলাকায় ছিনতাই এর বিষয়ে জানালে কেউ অভিযোগ করেন নি বলে জানান তিনি।

তবে ওসি তদন্ত মিন্টু রহমান আরও জানান, মহানন্দা নদীর আশপাশের সড়কে টহল জোরদার করা হবে। এ ছাড়াও তিনি এলাকার মানুষকে সজাগ ও সচেতন হতে জোর আহবান জানান। তবে নিয়মিত টহল জোরদার করতে এলাকাবাসী পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category