• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল

Reporter Name / ২৯৩ Time View
Update : শনিবার, ২৬ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত দুজন হচ্ছে, গোদাগাড়ী উপজেলার পিরিজপুর লাইনপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল হক (৪৩) ও একই এলাকার মৃত মারতাজের ছেলে কালু শেখ (৩২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে (২৬জুন) গোদাগাড়ীর মাঠিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পিরিজপুর গ্রামের হাসিবুলের বাড়ীর সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে দুজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় নগদ ৭ হাজার টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca