• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ।

Reporter Name / ৩৯৬ Time View
Update : শনিবার, ২৬ জুন, ২০২১

রাজশাহীর গোদাগাড়ী জনগনকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে মাঠে নেমেছে রাজশাহী গোদাগাড়ী থানা পুলিশ। শনিবার (২৬ জুন) গোদাগাড়ি পৌরসভার সামনে জেলা পুলিশের উদ্যোগে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পথচারীদের ও চলন্ত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রীদের শত ভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করেন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমিত হতে পারে যে কেউ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। একই সাথে হ্যান্ড সেনিট্রেশন ব্যবহার বাধ্যতা মূলক। এ দিক থেকে যারা মাস্ক বিহীন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে জেলা পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে রাজশাহী গোদাগাড়ী থানা পুলিশ।

সিনিয়র এএসপি আসাদুজ্জামান বলেন, কোভিড-১৯ বাঁচতে আমরা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca