• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নাচোলে বিধবা নারী নির্যাতনের মামলায় ২ জন আসামি গ্রেফতার

Reporter Name / ৭৯০ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ফতেপুরে ৬৫ বছরের সাজেদা বেগম নামে এক বিধবা বৃদ্ধ মহিলাকে জোর পূর্বক জমি দখল করতে এসে নির্যাতন ও হত্যা চেষ্টা করা হয়েছে। ২০/৩০ জনের ভাড়া করা সন্ত্রাসী বাহিনী বড় বড় কাতা ও বাঁশ নিয়ে সাজেদা, কসিদা, খালেদা, সালমা কে সকলের সামনে প্রাণনাশের চেষ্টা করে।

এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৫। ভুক্তভোগির ছেলে কাওছার আহমেদ বাদী হয়ে থানায় মাললাটি দায়ের করেছেন। এ ঘটনায় নাটোর জেলা থেকে এ্যাডভোকেট আব্দুল হাদী ও শিক্ষক আব্দুল খাবির নামে দু’জন আসামিকে সোমবার সকালে আটক করে পুলিশ।
২৮ জুন সোমবার সকাল ১১ টার সময় নাচোল থানার ওসি সেলিম রেজা এ প্রতিবেদককে মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, ২৭ জুন রোববার জমি দখল করতে এসে সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐ বিধবা নারীসহ তার ৩ জন বোন হাফিজ, খাবির, হাদী, বাদীসহ তার সন্ত্রাসী বাহীনির হাতে প্রচন্ড মারধোরের শিকার হয়। প্রকাশ্যে বৃদ্ধ মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হত্যার চেষ্টাও করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ২০ হাজার টাকা, ১ ভোরি সোনার চেইন ছিনিয়ে নেয় বলেও জানাগেছে।

এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী বাহিনী তাদেরকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিধবা মহিলার আত্বীয় স্বজন এলাকাবাসীর সাহায্য নিয়ে অটোরিকশা করে আহতদেরকে নাচোল সরকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। তিন বোন এখন বর্তমানে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca