• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত রোগীদের নিজস্ব দুটি এ্যাম্বুলেন্সে ঢাকা ও রাজশাহী পাঠাচ্ছেন নজরুল চেয়ারম্যান

Reporter Name / ৩৬৯ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

শিবগঞ্জে গোপনে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নজরুল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : কারোনা মহামারিতে প্রথম ঢেউ এর মত দ্বিতীয় ঢেউতেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা আক্রান্ত রোগীদের গোপনে খাবার পৌঁছে দিচ্ছেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের একজন কর্ণধার সৈয়দ নজরুল ইসলাম।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম করোনা রোগীদের রাজশাহী ও ঢাকা পর্যন্ত নিজ অর্থায়নে তৈরি দুটি এ্যাম্বুলেন্সে রোগী হাসপাতালে পৌঁছে দেয়ার কাজ করে চলেছেন। যাতে সহায়তা করছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জুন মাসের শেষ দিন বুধবারও প্রতিদিনের ন্যায় চককৃত্তি ইউনিয়নে মাস্ক বিতরণ করেন সৈয়দ নজরুল ইসলাম। এ সময় সকলকে সচেতন করেন সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান। কানসাটেও আম ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতন করেছেন নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, চককৃত্তি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদসহ স্থানীয় আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা।

উল্লেখ্য, করোনা মহামারী কালিন সময় শিবগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় ছুটে বেরিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও জনগনের সেবাই নিয়োজিত হয়েছেন চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca