• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটের সেফটি ট্যাংকিতে নামতে গিয়ে একজনের মৃত্যু, আহত-০২

Reporter Name / ৪৬৪ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাইপুখুরিয়া ইউনিয়নের মিয়াপুর-বাগবাড়ী এলাকায় টয়লেটের সেফটি ট্যাংকিতে নামতে গিয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও দুজনকে আশংকাজনক অবস্থায় প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পরে রামেকে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৩০ জুন) ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, টয়লেট এর সেফটি ট্যাংকের মুখ খোলার সাথে সাথে নামার উপযুক্ত নয়, মুখ খুলে কিছুক্ষণ রাখার পর নামতে হয়, মৃত ব্যাক্তি মুখ খোলার কিছুক্ষণ পরপরই নামতে চেষ্টা করে যেটা উপযুক্ত সময় ছিলোনা।

কিছুটা নামার পর সে পড়ে যাওয়ার মত হলে তারই সহকর্মী একজন মিস্ত্রি তাকে ধরে বাঁচাতে চেষ্টা করলে সেও পড়ে যাওয়ার মত অবস্থা ঘটে, সেসময় বাড়ির মালিক তোজাম্মেল হক তাকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও গুরুতর আহত হন।

নিহত ব্যাক্তি হচ্ছে মিস্ত্রী শরিফুল ইসলাম (২৫), জেলার গোমস্থাপুর উপজেলার চৌডালা-বাগমারা গ্রামের মোহা: ইসরাইলের ছেলে। এবং আহত ব্যাক্তিরা হচ্ছেন, একই এলাকার মোহা: মুসলিম উদ্দিনের ছেলে মাসুম আলি (৩২)।
অপরজন, শিবগঞ্জ উপজেলার বাগবাড়ী-মিয়াপুর গ্রামের ঐ বাড়ির মালিক, মৃত আব্দুর জব্বারের ছেলে মোহাঃ তোজাম্মেল হক (৪০)। আহত ব্যাক্তিদের চিকিৎসার জন্য প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদরে হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category