• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নাচোলে লকডাউনের প্রথম দিনে ২টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৩টি মামলায় ১০ হাজার ৭শ’ টাকা জরিমানা।

Reporter Name / ৬৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

অলিউল হক ডলারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকার ঘোষিত ১জুলাই থেকে ৭জুলাই মধ্যরাত পর্যন্ত দেশব্যাপীর কঠোর লকডাউনের অংশ হিসাবে নাচোল আজ বৃহস্প্রতিবার কঠোরভাবে লকডাউন চলেছে। সকালের দিকে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ফলে তেমন জনসামাগম লক্ষ্য করা না গেলেও দুপুরের পরে কিছু মানুষ ও যাহনবাহন চলাচল করতে দেখা গেছে। মুদিদোকান, কাঁচা ফলমুল, ওষুধের দোকান, সবজি বাজার সামাজিক দুরত্ব বজায় রেখে খোলা ছিলো। লকডাউন বাস্তবায়নের জন্য নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও সহকারী কমিশনার (ভূমি)খাদিজা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, পুলিশ, বিজিবির টহল অব্যহত ছিলো। নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন অবৈধ যানবাহন ও প্রতিষ্ঠানকে ২১টি মামলা দিয়ে ৩হাজার৭শ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ট্রাকে মানুষ বহনের অপরাধে ও বিভিন্ন অবৈধ যানবাহন ও প্রতিষ্টানকে ১২টি মামলা দিয়ে ৭হাজার জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা সাংবাদিকদের জানান, সরকার ঘোষিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠে প্রশাসন কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসন টহল অব্যাহত। করোনার এই মহামারীতে জনগণকে তিনি বিনা কারনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca