• শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন চলছে ॥ সংক্রমন উর্ধ্বমুখী-২৭.২২%॥ সনাক্ত ৬১

Reporter Name / ৪৯৪ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ করোনা সংক্রমন রোধে সরকারের ঘোষণা মোতাবেক কঠোর লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার জরুরী সেবা ও পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চোখে পড়েনি। মার্কেটগুলো বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহির হচ্ছে না মানুষ। প্রায় ক্রেতাশুন্য আম বাজার। জেলার গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর লকডাউন কার্যকরে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। জেলায় কঠোরভাবেই পালিত হচ্ছে সারাদেশে দেয়া সরকারীভাবে কঠোর লকডাউন। তবে মফস্বলের মানুষ সরকারী আদেশ উপেক্ষা করে বের হচ্ছে এবং মানছে না স্বাস্থ্য বিধি। অন্যদিকে, রাতে লকডাউনে অনেক যানবাহন অবৈধভাবে চলতে দেখা গেছে মফস্বল এলাকায়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পুলিশ ও স্কাউটস টিমের সদস্যবৃন্দ সহগোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করছে। পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার উর্ধ্বমূখী। জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৬১ জন। যা ২০.৮৯%। জেলায় করোনায় মোট মৃত্যু ১১৪। শুক্রবার করোনা সংক্রমনের গড় হার ছিলো ২২.০২% এবং শনিবার ২০.৮৯ %। জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান সিভিল সার্জনের।
শনিবার সকালে জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জের গত ২দিন থেকে করোনা সংক্রমন উধ্বমূখী। শুক্রবার সংক্রমনের হার ছিলো ল্যাব পরীক্ষায় ২৭.০৫% এবং শনিবার এর পরিমান ২৭.২২%।
চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকাল পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ২৯২টি নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ৬১ জনের। এর মধ্যে ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষায় ৪৯জনের পজেটিভ রেজাল্ট এসেছে। র‌্যাপিড টেস্টে এসেছে ১১২টি তে ১২ জন পজেটিভ। জিনেক্স টেস্ট হয়নি। চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার ২১৮জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৭জন। প্রাণহানি ঘটেছে ১১৪ জনের। জেলায় মোট করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা-৯৩৭ জন। সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭৫ জন। তিনি বলেন, জেলায় করোনা সনাক্তের হার হঠাৎ করেই উর্ধ্বমূখী। জেলার করোনা এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে। কঠোর লকডাউন সঠিকভাবে পালনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর ভূমিকা রাখছে। জেলার মানুষ সচেতন হয়ে সঠিকভাবে মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এমন আশাবাদ সিভিল সার্জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category