• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে লকাডাউনের ৫ম দিনেও সংক্রমণ ২০ শতাংশের উপরে: মৃত্যু ৬

Reporter Name / ৬৪৭ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

উচ্চ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট,বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম,
চাঁপাই নবাবগঞ্জ ঃ

করোনা সংক্রমন প্রতিরোধে সপ্তাহব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউনের ৫ম দিন চলছে সারাদেশে। লকডাউন কার্যকর করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে কাজ করছে। অন্যান্য দিনের চাইতে সোমবার সকাল থেকে রাস্তায় সাধারণ মানুষ ও ছোট যানগুলো বেশি চলাচল করতে দেখা গেছে। জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ এর নেতৃতে পুলিশ টিম ও স্কাউটস টিমের সদস্যবৃন্দ সহগোগিতায় জেলা ও উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। জরুরী সেবা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। মার্কেটগুলো বন্ধ রয়েছে। ক্রেতাশুন্য আম বাজার।
এদিকে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই ছিলেন করোনা পজিটিভি। শনিবার দিবাগত রাত দেড়টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ও ১ জন রাজশাহী’র তানোর উপজেলার বাসিন্দা। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং নারী ১ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা পজিটিভ রোগীরা যারা মারা গেছেন তাদের ৩ জন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা শান্তিমোড়, পাঠানপাড়া ও কাজিপাড়ার । আর ২ জন সদর উপজেলার কালুপুর চৌহদ্দীটোলা ও চাঁপাই পলশা এলাকার এবং অপরজন রাজশাহী’র তানোর উপজেলার রয়েছেন। ইতোমধ্যে মরদেহগুলো মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে জানিয়ে চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীক্ষায় প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৩৮ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ৮ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২১৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত হয় ।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার ২১.৫%। জেলায় করোনায় মোট মৃত্যু ১২০। গত শুক্রবার সংক্রমনের হার ছিলো ল্যাব পরীক্ষায় ২৭.০৫%, শনিবার ২৭.২২% এবং রবিবার এর পরিমান ২৯.৪৭%, সোমবার কমে ২১.৫% এ দাঁড়িয়েছে। সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে সোমবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca