• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বেলকুচিতে একই দিনে ২ টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

Reporter Name / ৩১৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে ০২(দুই) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৩.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এবং রাত ৮ টায় রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে একাদশ শ্রেণীর ছাত্র (১৭) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। বৃহস্পতিবার বিকাল হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। দুইটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বরও অপ্রাপ্তবয়স্ক।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca