• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় পিতা নিহত পুত্র আহত

Reporter Name / ৩৪৬ Time View
Update : বুধবার, ৭ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনকাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্কুল শিক্ষক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাষ্টারের ছেলে তোরিকুল ইসলাম (৪২) মারা যায়। এবং তার ছেলে তামিম (১২) গুরত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিহত ব্যক্তির কোন দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca