• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সন্তানের জামিনে মায়ের বাধা, ৩০ মিনিট মায়ের পা ধরে বসে থাকার নির্দেশ দিলেন বিচারক

Reporter Name / ৪৯৪ Time View
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

হাবিবুল বারি হাবিব, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ আদালতে বিচারকার্যে আবারো বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির । জোরপূর্বক সম্পত্তি লিখে নেয়ার জন্য মা কে অত্যাচারের মামলায় সন্তানের জামিন আবেদনে মা বাধা দিলে সেই আসামীকে মায়ের পা ধরে ৩০ মিনিট বসে থাকার নির্দেশ দেন সেই বিচারক । বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে এই নির্দেশ দেয়া হয় ।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মো: হুমায়ুন কবির জানান, “আদালতে মা ছেলের বিরুদ্ধে মামলা করেছে । অভিযোগ জোর পূর্বক সম্পত্তি লিখে নেবার জন্য বৃদ্ধ মাকে ছেলে মারধর করেছে। মামলার পর এই কুলাংগার ছেলেকে বিজ্ঞ আদালত হাজতে প্রেরন করেছিলেন । আজ মায়ের উপস্থিতি জামিন শুনানির জন্য তারিখ নির্ধারিত ছিল । আজকে সেই মা আদালতে হাজির থেকে জামিনের বিরোধিতা করেছিলেন । পরবর্তীতে আদালত নির্দেশনা দিয়েছিলেন যে, আদালতের কাছে না, মায়ের কাছে ক্ষমা চাইলেই তারপর আদালত ক্ষমা করবে । এরপর জামিন শুনানির আগে কোর্টের বারান্দায় ৩০ মিনিট ছেলেকে মায়ের পা ধরে বসে থাকার নির্দেশ প্রদান করা হয় এবং মামলার শুনানি করে জামিন প্রদান করা হয় ।

 

আরও পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category