• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

স্বপ্নপূরণে চা-বিক্রেতা থেকে এনটিআরসি থেকে প্রভাষক নিয়োগ হলেন রহনপুরের বনি।

Reporter Name / ৮১৮ Time View
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্বপ্নপূরণে চা-বিক্রেতা থেকে এনটিআরসি থেকে প্রভাষক নিয়োগ হলেন রহনপুরের বনি।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

খোদেজা খাতুন বনি এক পরিশ্রমী শিক্ষার্থীর নাম। রহনপুর পৌর এলাকার ইসলামনগর নিবাসী দুরুল ইসলামের কন্যা বনি। অনেক কষ্টে তাদের জীবন চলে। বাবা সামান্য চায়ের দোকানদার। সাত ভাই বোন মিলিয়ে ৯ জনের সংসার তাদের। পিতা দুরুল ইসলাম ও তার দুই ভাই চায়ের দোকানে কাজ করে এবং মা গৃহিনী ও পরের বাসায় কাজ করে। জীবিকার তাগিদে ছোট্ট বনিকে শিশু বয়স থেকে বাবার সাথে চায়ের দোকানে কাজ করতে হত। তার অদম্য ই”ছা ছিল সে লেখাপড়া শিখে বড় অফিসার হবে। এভাবে চায়ের দোকানে ফাইফরমাশ খেটে সময় বের করে বই পড়তো। অষ্টম শ্রেণি পর্যন্ত কখনো স্কুলে যেয়ে কখনো না গিয়ে পার হয়। নবম ও দশম শ্রেনীতে পরের বাসায় কাজ করেও তার অক্লান্ত প্রচেষ্টার ফলে ২০১০ সালে সে জিপিএ-৫ নিয়ে মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে।

পরবর্তীতে রহনপুর মহিলা কলেজ থেকে ২০১২ সালে জিপিএ-৫ পেয়ে সে উত্তীর্ণ হয়। কলেজে পড়াকালীন সময়ে সে কলেজের ছাত্রী নিবাসে থাকতো। এসময় কলেজ কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করেছে। তার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকায় তার বাবা-মা বাড়ির পোষা হাঁস-মুরগি ইত্যাদি বিক্রি করে তাকে লেখাপড়া করতে পাঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে বনি অনেক কষ্ট করে টিউশনি করে তার লেখাপড়া চালাতো। এক পর্যায়ে সে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হয়। এরই মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নড়াইল সদর গোবরা মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ে প্রভাষক পদে নির্বাচিত হয়। যদিও কলেজটি নন এমপিওভ’ক্ত তবুও সে যোগদান করবে।

খোদেজা খাতুন বনি নিয়োগপ্রাপ্ত কলেজে যোগদান করলেও তার লক্ষ্য থাকবে বিসিএস এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে বড় অফিসার হওয়া। এ লক্ষ্যে বর্তমানে রাজশাহীতে অবস্থান করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তার মনের আশা পূর্ণ করবেন বলে সে আশা প্রকাশ করে।

বিষয়টি নিয়ে বনির মা জানায়, আমার মেয়ে ছোট থেকেই কষ্ট করে চায়ের দোকানে কাজ করে লেখাপড়া করেছে‌। তাকে যখন চায়ের দোকানে কাজের জন্য লেখাপড়া করাতে পারছিলাম না, তখন একটি বাড়িতে দু’বছর কাজ করে বিনা খরচে স্কুল ও কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়েছিল। এক পর্যায়ে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাকে ভর্তি করানোর জন্য বাড়ীর পোষা হাঁস,মুরগী বিক্রি ও এনজিও থেকে লোন করতে হয়।

পিতা দুরুল ইসলাম জানান, আমার একটি ছোট চায়ের দোকান আছে। দোকানটি দীর্ঘ ২০ বছর ধরে পরিচালনা করছি। আমার পরিবারে এখন মোট ৯জন সদস্য। বনি ব্যতীত অন্য সন্তানেরা তেমন লেখাপড়া করেনি। আয়-উপার্জনের একমাত্র পথ হচ্ছে চায়ের দোকান। আমার বড় ছেলেটা কাঠের মিলে কাজ করে। আর সেখান থেকে কিছু টাকা পেলে আমাকে সাহায্য করে। মেয়েকে তার শিক্ষা জীবনে আর্থিকভাবে সহযোগিতা কখনই করতে পারিনি। আমার মেয়েটা চায়ের দোকানে থেকে অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এগোতে পেরেছে।

এ বিষয়ে প্রতিবেশী রবিউল আহসান বাবু বলেন, খুব কষ্ট করে বনি লেখাপড়া করেছে। বাবার চায়ের দোকান ও পরের বাসায় কাজ করে শুধুমাত্র তার অদম্য ই”ছার কারনে এটা সম্ভব হয়েছে। বনি তার শিক্ষাজীবন সমাপ্ত করে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের এলাকার মানুষের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca