• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বদলগাছী ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

Reporter Name / ৩৮১ Time View
Update : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

হারুনুর রশিদ হারুন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে আবু শাহাদত শাহী সরদার (১৮) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ শাহী সরদার উপজেলার সদরের সরদারপাড়া মহল্লার
একরামুল হক বাবুল সরদারের ছেলে।
সে ঢাকার মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট (শনিবার) দুপুর ১১ টায় বন্ধুদের সাথে সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে দুপুর পৌনে ১ টায় নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে দুই বন্ধু নদীর ওপারে পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারেনি। সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের
সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে
নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়।
সঙ্গে থাকা তার বন্ধু মারুফ, রাতুল, মাসুম ও বাপ্পা জানায়, আমরা তাদেরকে অনেকবার নদীর ঐপারে যেতে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছে। এঘটনায় এলাকায়
শোকের ছায়া বিরাজ করছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরি দল ঘটনা স্থলে পৌছায়নি। বদলগাছী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, এঘটনায় ফায়ার সার্ভিস টিম ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উদ্ধার চেষ্টা করছেন বলে জানা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াছমিন বলেন, রাজশাহী ডুবুরী টিম এবং ফায়ার সার্ভিস একটি টিমকে খবর দেওয়া হয়েছে কিছুক্ষনের মধ্যে পোছে যাবে। নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে এই উদ্ধার অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category