• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হোটেলের খাবার খেয়ে ৪১ পুলিশ সদস্য হাসপাতালে

Reporter Name / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ, গাড়িচালক ও আনসার সদস্যরা হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

এদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ২টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার উপজেলার আটটি ইউনিয়নের ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হতে যাচ্ছে। তাই ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় কর্তব্যরত প্রায় এক হাজার পুলিশ সদস্য, গাড়িচালক, আনসার ও অন্যদের জন্য বুধবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সব খাবার সরবরাহ করা হয় উপজেলা সদরের ইত্যাদি নামের একটি হোটেল থেকে।

ওসি মো. নাজমুল হক বলেন, রাত ৯টার পর থেকে আমাদের কাছে আসতে থাকে এ দুঃসংবাদটি। খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের (খাদ্যে বিষক্রিয়া) কারণে বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে আমাদের সহকর্মীদের অসুস্থ হওয়ার খবর। গাড়ি ও অ্যাম্বলেন্সযোগে অসুস্থদের ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গভীর রাত পর্যন্ত অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরতে সক্ষম হলেও রাত ২টা পর্যন্ত ৪১ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পুলিশ সদস্যদের অসুস্থ হওয়ার কারণে নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলেও ওসি জানিয়েছেন। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণে আরও পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন বলে চিকিৎসকদের আশঙ্কা।

এদিকে এ খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে রাতে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category