• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

বিজয় দিবসে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name / ২৯২ Time View
Update : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহিদুল ইসলাম (২০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার লাশ টেনে হেঁচড়ে নিয়ে গেছে বিএসএফ।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টায় সীমান্তের ৮৫২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য শ্রীরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, সীমান্তের ৮৫২নং মেইন কাছে ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল গরু আনতে যায়। এ সময় ভারতের রাণীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ টেনে হেঁচড়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

আজ দুপুরে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ জাহিদুলের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।

উল্লেখ্য, রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category