• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

শিশু সামিউল হত্যা মামলায় মা ও মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ড

Reporter Name / ২৯০ Time View
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

রাজধানীতে শিশু সামিউল হত্যা মামলায় তার মা আয়েশা হুমায়রা ওরফে এশা এবং তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪–এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। গত ৮ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

সামিউলের মা আয়েশা হুমায়রা ওরফে এশা ও তাঁর প্রেমিক শামসুজ্জামান বাক্কু জামিন নিয়ে দুজনই পলাতক অবস্থায় আছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

২০১২ সালে মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এশা জামিনে ছিলেন তবে গত ২৩ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় বিচারক জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর আসামি বাক্কু পলাতক।

মামলার তথ্যানুযায়ী, আসামি হুমায়রা ও শামসুজ্জামানের পরকীয়া দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন সামিউলকে অপহরণ করে হত্যা করা হয়।

গত ২৪ জুন সামিউলের লাশ আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা কেএ আজম বাদী হয়ে ২৪ জুন আদাবর থানায় হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category