• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এক কয়েদীর মৃত্যু

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এক কয়েদীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নাদিম সরকার।

মৃত্যু ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির গ্রামের মো. এনামুল হকের ছেলে আবুল কালাম আজাদ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ইসমাইল হোসেন জানান, আবুল কালাম আজাদ একটি চেক ডিজওনার মামলায় ৪ মাসের দন্ডপ্রাপ্ত হয়ে গত চলতি সালের ২৮ অক্টোবর থেকে কারাগারে অন্তরীণ ছিলেন।

তিনি শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে কারাগার কতৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন।

ভর্তির ২০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাদিম সরকার আরও জানান, আজাদ হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category