• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালী চ্যানেলে হবে সেতু নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বরগুনার আমতলীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ১৩ হাজার টাকা

Reporter Name / ৩৩৭ Time View
Update : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরগুনার সহযোগিতায় বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ:দা:) জনাব মোহাম্মদ সেলিম এঁর নেতৃত্বে বরগুনা জেলার আমতলী উপজেলার এ কে স্কুল রোড ও ফেরীঘাট রোড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে প্রশাসনিক ব্যবস্থায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১৩,০০০/- ( তেরো হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও চাল,ডাল,আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, বরগুনা, আমতলী পৌরসভার মেয়র জনাব মতিয়ার রহমান মহোদয়, উপজেলা প্রশাসন, আমতলী, এ এস আই জুয়েলের নেতৃত্বে আমতলী থানার একটি টিম,ক্যাব, সেনেটারী ইন্সপেক্টর সাবেরা পারভীন ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: কবীর হোসেন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category