• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর নির্বাচন, নৌকার প্রার্থী চুড়ান্ত

Reporter Name / ২৮৭ Time View
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী ও সমর্থকদের পদচারণা ও প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা। নির্বাচন কমিশনের ৩য় দফা তফসিলে যে ৬৪টি পৌরসভার নির্বাচন
ঘোষিত হয়েছে তন্মধ্যে রহনপুর অন্যতম। আগামি ৩০জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচন।
তফসিল ঘোষণার আগে থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ কোমরবেঁধে মাঠে নেমে পড়েছেন। তফসিল ঘোষণার পর মেয়রপদে প্রাথর্ীগণ দলীয় মনোনয়নের দিকে তাকিয়ে রয়েছেন। প্রধান দুটি রাজনৈতিকদলের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। শনিবার রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ড সাবেক মেয়র গোলাম রাব্বানি বিশ্বাস কে নৌকা প্রতিক বরাদ্দ দিয়েছেন। প্রতিক বরাদ্দের পর কেউ স্বতন্ত্র নির্বাচন করবেন কি না এটা পরবর্তীতে বোঝা যাবে। আগামি ৩১
ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। যাচাইবাছাই ৩জানুয়ারি এবং প্রত্যাহার ১০
জানুয়ারি। রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭ হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩।
ভোটকেন্দ্র ১১টি।
পৌরসভায় মেয়র ১জন, কাউন্সিলর ৯জন ও সংরক্ষিত কাউন্সিলর ৩ জনকে ভোটারগণ নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category