• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গভীর রাতে অভিযান, অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক

Reporter Name / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ১৭ নম্বর শেডের হোসেন আহম্মদের ছেলে মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নূর কবিরের ছেলে মো. ফোরকান (২০), নূর বশরের ছেলে মো. আইয়াছ (২১) ও ছৈয়দুল বশরের ছেলে নূর আলম (২০)।

কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রইক্ষ্যং উত্তরপাড়ায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী অবস্থান করছে এমন গোপন খবর আসে। এ ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, একটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category