• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

নাগরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

Reporter Name / ২৩৯ Time View
Update : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-বারিন্দা-মির্জাপুর (জেড ৪০০৮) সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকালে নাগরপুরের বটতলায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
জেলা সড়ক ও জনপথ অফিস সূত্র বলছে, এ রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৫৩১ টাকা। এ কাজের বাস্তবায়নে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল আলম,বাজার বনিক সমিতির আহবায়ক মো.হাবিবুর রহমান লিটন প্রমুখ।
এর আগে সকালে উপজেলার সিংজোড়ায় এলজিইডি’র অধিনে ভারড়া টু সলিমাবাদ রাস্তার সংস্কার কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন তিনি। এ রাস্তার কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লক্ষ ৪৮ হাজার ৯৮৭ টাকা।এ কাজের বাস্তবায়নে রয়েছে উপজেলা এলজিইডি অফিস ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে গোপালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজিবুর রহমান এন্ড অবনী এন্টারপ্রাইজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category