• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ইসরায়েলের নির্বাচনে কারচুপির অভিযোগ নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড, চলছে নিবন্ধন ২৬ বার পর্যন্ত ভোট দিয়েছেন কেউ কেউ, রোনালদোর পুরস্কার ঘিরে বিতর্ক জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ সাদমানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের ওএসডি করা হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার উপসচিব মো. তোফাজ্জল হোসেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক উপসচিব রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব উপসচিব নাহিদা বারিক।

তাঁরা ২৯তম বিসিএসের কর্মকর্তা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও ওই সময় তাঁদের কেউই এ কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে ওই তিন উপসচিবসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের।

চলতি বছরের জানুয়ারিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার পর তিন উপসচিবকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ওএসডি হওয়া মানেই চাকরি থেকে বরখাস্ত হওয়া নয়; এটি তাঁদের নিয়মিত দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাখার প্রশাসনিক ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca