• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে ‘ফিরে আসব? কোথা থেকে?’ মাতৃত্বের পর কটাক্ষের জবাব ক্যাটরিনার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ অভিযান, ২৩৯ হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ, আলোচনায় হরমুজ ও ইউক্রেন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার সমীকরণে এখন গুরুত্বপূর্ণ আরব দলগুলো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিল। পথে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়।

মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca