• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা আখ্যা দিলেন বিএনপি নেতা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন? রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদির দুই অঞ্চলে ভূপাতিত আরও দুটি চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ নেতানিয়াহুকে ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ছক বিরোধীদের সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ সেক্স মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, তুমুল সংঘর্ষ বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা-লুটপাট, নিখোঁজ গৃহকর্তা

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’: জামায়াত আমির

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু, বিএনপি সরকারকে সতর্কবার্তা

‘আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি আদায়ে তাঁরা কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামেননি। আগের দুটি লংমার্চও জনগণের সহযোগিতায় সফল হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর যাত্রা শুরু করে।

ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। এ দাবি মেনে নেওয়া হলে অন্য ছয়টি দাবি সামনে আসত না। বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে এবং তাদের আশাহত করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

সমাবেশে বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীত থেকে শিক্ষা নেয়নি; বরং নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে। তিনি দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশকে ভালোভাবে পরিচালনা করতে হলে সুশাসন ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। তাঁর অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে এবং সেখান থেকে টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ভুল পথে হাঁটছে এবং ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন কমিটি গঠন এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার সমালোচনাও করেন তিনি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের কর্মীদের আহত করার ঘটনার নিন্দা জানান তিনি।

উদ্বোধনী সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকেরা জানান। লংমার্চের বহর পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট, খুলনা মহানগরী, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্যায়ে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে দাবি আদায়ে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca