চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আজ নাচোলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মো. মিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মুবারক হোসেন, পৌর জামায়াতের নায়েবে আমীর মোঃ খলিলুর রহমান,নিজামপুর ইউনিয়নের চেয়্যারমান মোঃ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোস্তফা, সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা।আলোচনা শেষে উদ্যোক্তা ফজৱে এলাহীকে দেড় লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে যুবসমাজের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় যুব উদ্যোক্তাদের উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণদের দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।