• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

পাবনায় রাসায়নিক পদার্থ প্রয়োগে অপরিপক্ব কলা পাকানোর অপরাধে ১ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, প্রায় ১২ হাজার কলা ধ্বংস

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং নকল, ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে পাবনায় একটি গোয়ালঘরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ২৪ ঘণ্টার মধ্যে হলুদ রং ধারণ করিয়ে বাজারজাত করার বিষয়টি শনাক্ত করা হয়।

তদারকিকালে ঘটনাস্থলে অপরিপক্ব কলা পাকানোর কাজে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক পদার্থ পাওয়া যায়। অপরিপক্ব কলায় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে পাকানোর অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি রাসায়নিক পদার্থ প্রয়োগ করা আনুমানিক ১২ হাজার কলা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে আনসার ব্যাটালিয়নের একটি দল এবং এসআরবি-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণ ও নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca