• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে কোচিং, ব্যবহৃত হচ্ছে শ্রেণিকক্ষ-বিদ্যুৎ চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে?

বাগমারায় আগুনে পুড়ে বিধবার বসতবাড়ি ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুফা (৭৫) নামে এক বিধবা নারীর টিনশেড বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই নারীর পাশে দাঁড়িয়ে নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামের ঢাকের মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রজুফা ওই এলাকার মৃত বয়েনউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে হঠাৎ রজুফার টিনশেড বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর, আসবাবপত্র ও ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটানোর শঙ্কায় পড়েছেন ওই বিধবা নারী।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি বিধবা রজুফার হাতে নগদ ১০ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার ও একটি কম্বল তুলে দেন। পাশাপাশি পরবর্তীতে তাঁর বসতবাড়ি নির্মাণের ব্যবস্থা গ্রহণ এবং ভোটার আইডি কার্ডের প্রয়োজনীয় সংশোধন করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় এই নারীর পাশে দাঁড়ানোর উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca